
মোঃ আবদুল মুনাফ পিন্টু : ফেনীর দাগনভূঞায় অবঃ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর লাঙ্গল প্রতিক নিয়ে গণ সংযোগ করেছেন।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা মনোনীত প্রার্থী অবঃ লেঃ জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী লাঙ্গল প্রতিক নিয়ে দিনভর বিরতিহীন ভাবে উপজেলার দাগনভঞা বাজার, সিলোনীয়া বাজার, বেকের বাজার সহ উপজেলার বিভিন্ন বাজার এবং মার্কেটে গন সংযোগ করেছেন।
হাজার হাজার আওয়ামিলীগ , যুবলীগ ও ছাত্র লীগের নেতা কর্মীরা সহ জাতীয় পার্টির অসংখ্য নেতা কর্মীরা এতে অংশ গ্রহন করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহিন মুন্সি, পৌর মেয়র ওমর ফারুক খাঁন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাষ্টার কামাল উদ্দিন, উপজেলা ছাত্র লীগ সাবেক সভাপতি আবু নাছের চৌধুরী আসিফ বর্তমান সভাপতি শামসুদ্দিন মামুন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা।
এ ছাড়াও জাতীয় পার্টির উপজেলা ও পৌরসভার সভাপতি সম্পাদক সহ অসংখ্য নেতা কর্মীরা এতে অংশগ্রহন করেন।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা