
নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রোববার (২৪ ডিসেম্বর) বিকল্পধারা বাংলাদেশের ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী মোঃ আইনুল হক প্রচারণায় অংশ নিয়েছেন।
এ আসনটি গুলশান, বনানী, কালাচাঁদপুর, ঢাকা সেনানিবাস, ও ভাষানটেকের কিছু অংশ নিয়ে গঠিত।
রোববার (২৪ডিসেম্বর) দুপুর দুইটায় মোঃ আইনুল হক দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজধানীর ঢাকা-১৭ আসনের অন্তর্ভূক্ত এলাকা মহাখালী দক্ষিণপাড়া, নিকেতন সোসাইটি, গুলশান-১, মহাখালী জলখাবার মোড় ও সংলগ্ন ফুটপাতে গণসংযোগে অংশ নেন।
এসময় তিনি ভোটারদের কাছে দোয়া ও ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন।

প্রচারণাকালে মোঃ আইনুল হক বলেন, ‘আমি আমার নির্বাচনী এলাকার বাসিন্দা। নির্বাচিত হলে যথাসাধ্য উন্নয়ন করবো। আমি এলাকার মানুষের পাশে আছি। সামাজিক দায়বদ্ধতা নিয়ে মানুষের জন্য কাজ করে যাচ্ছি, এখনো আছি আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।
সংসদ সদস্য নির্বাচিত হলে আরও বেশি পাশে থাকার সুযোগ হবে।
জন্মস্থান সিরাজগঞ্জে হলেও, দুই যুগেরও বেশি সময় ধরে বনানীর বাসিন্দা হিসেবে রাজনৈতিক কর্মকান্ডে জড়িত মোঃ আইনুল হক। মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সন্তান এই শ্রমিক নেতার আপন বড়ভাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে শাহাদাৎ বরণ করেন।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা