প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৩, ১:২৬ অপরাহ্ণ
শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেশ হবে স্মার্ট বাংলাদেশ: এমপি শাওন

তজুমদ্দিন (ভোলা)প্রতিনিধি : শেখ হাসিনা এবার ক্ষমতায় আসলে ডিজিটাল বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ বলে মন্তব্য করেছেন ভোলা-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরুন্নবী চৌধুরী শাওন এমপি।
আজ সকাল ১০ টায় তজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নে উপজেলা মহিলা আওয়ামী লীগের কর্তৃক আয়োজিত উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনূর বেগম শিলার সভাপতিত্বে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
এসময় এমপি শাওন আরো বলেন,শেখ হাসিনা ক্ষমতায় থাকাই দেশে সমৃদ্ধি উন্নয়ন এবং দেশ শান্তিতে আছে। সাধারণ মানুষের মুখে হাসি ফুটছে। গ্রামকে শহরে পরিণত করেছে। শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রতিটি উপজেলা হবে স্মার্ট উপজেলা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মিসেস ফারজানা চৌধুরী রত্না, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সোনাপুর ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.