
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আগামী ৭ জানুয়ারি ২০২৪ ইং তারিখে নির্বাচনে নৌকার মহাবিজয় হবে।
আপনারা জানেন দেশের যে উন্নয়ন ও অগ্রগতির ধারাকে অব্যাহত রেখে দেশের বর্তমান সরকার প্রধান বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বাংলাদেশের যে উন্নয়ন করছে তো এদেশের কেউ অস্বীকার করতে পারবে না। তিনি আরও বলেন, আগামী ৭ই জানুয়ারি নির্বাচনে নৌকার বিজয় ছিনিয়ে নিয়ে ধুনট-শেরপুরের এলাকার উন্নয়ন করার সুযোগ দিবে।
শুক্রবার (২২ই ডিসেম্বর) বিকালে বগুড়া ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচনীয় জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন, নির্বাচনে জনসভায় গোসাইবাড়ি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান নান্টু সভাপতিত্বে বিশেষ অতিথি বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহা আরিফ ওপেল, সদস্য মোজাফফর আলী, ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধুনট সরকারী ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক টি, আই, এম নূরন্নবী তারিক, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনি।
এ সময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস,এম আলহাজ্ব মাসুদ রানা, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মল্লিক, গোসাইবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান বাচ্চু, এলাঙ্গী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোজ্জাবেল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি,আই,এম নুরুন্নবী তারিক এর সহধর্মিণী মারিয়া নবী, বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ নাঈমুল রাজ্জাক তিতাস, বনি ছদর খোরুম, আব্দুর রউফ, ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতা শরিফ ইসলাম খান শরিফ, আব্দুর রাজ্জাক, বাহদুর আলী, ভিপি সাইফুল ইসলাম, আহাসান হাবিব, ধুনট উপজেলার উপজেলা যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান মতি , নিমগাছি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, উপজেলা কৃষক লীগের সভাপতি সাচ্চু মল্লিক, গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আমিনুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুল কবির বিপুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন,সহ নিমগাছি ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ