
এম,এ রাশেদ,বগুড়া জেলা প্রতিনিধিঃ মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুজিব বাহিনীর প্রধান, স্বনামধন্য লেখক- গবেষক-সাংবাদিক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির ৮৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল করা হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) বাদ যোহর শহরের বায়তুল বারী পার্ক মসজিদে জেলা যুবলীগ এই মাহফিলের আয়োজন করে। এতে অংশ নেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম মোহন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, শরিফুল আলম শিপলু, আলহাজ শেখ, শেখ এজাজুল হক ডনেল, নাছিরুজ্জামান টিটো, জাকারিয়া আদিল, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, মোশারফ হোসেন বুলবুল, সাজেদুর রহমান সিজু প্রমুখ। দোয়া মাহফিলে শহীদ শেখ ফজলুল হক মনিসহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী