
চাটখিল প্রতিনিধিঃ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ও চলমান অবরোধ সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সহযোগিতা সংগঠন নেতৃবৃন্দ।
নোয়াখালী জেলার চাটখিল বাজারে ৩ ডিসেম্বর (রবিবার) সকালে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও তার সহযোগী সংগঠন। মিছিল থেকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মামুনুর রশিদ মামুনের পক্ষে স্লোগান তুলতে শোনা যায়।
মিছিল শেষে বেশ কয়েকটি ফটকা বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি