
রবিউল হাসান লায়ন : জামালপুরে উৎসব মূখর পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা আজ শেষ দিনে মনোনয়ন পত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত জেলার বিভিন্ন আসনের সংসদ সদস্য প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।
এরই ধারাবাহিকতায় জামালপুর-৫ আসনে জাতীয় পার্টির দলীয় প্রার্থী জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাকির হোসেন খান রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. শফিউর রহমান এর কাছে মনোনয়ন পত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য কৃষিবিদ ঈষা জাকারিয়া, জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী খোকন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মামুন, জেলা যুব সংহতির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান জনি, তরুন পার্টির জেলা আহবায়ক আল ফারুক প্রমুখ।
একই দিনে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন আসনের ভিন্ন ভিন্ন দলের মোট ১০ জন তাদের মনোনয়ন পত্র দাখিল করেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক