
রাউজ আলী, বেড়া-সাথিয়া (পাবনা) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮-পাবনা-১ (সাঁথিয়া- বেড়া) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীরমুক্তিযোদ্ধা এ্যাড. শামসুল হক টুকু মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার ৩০ নভেম্বর) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মাসুদ হোসেনের কাছে তিনি এ মনোনয়নপত্র জমা দেন।
উল্লেখ্য আজ ৩০ নভেম্বর দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীও মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাড. শামসুল হক টুকু, জাতীয় পার্টি সরদার শাহজাহান, জাকের পার্টি মো. মকুল হোসেন, এনপিপি”র মো. শামসুল হক, অনলাইন জমা দিয়েছেন গনফোরামের অধ্যাপক আবু সাইয়িদ সহ।
এই আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন।

আরও পড়ুন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার