
গোলাম রব্বানী দুলাল,আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত বগুড়া-৩ (আদমদীঘি ও দুপচাঁচিয়া) আসনে মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
বগুড়া, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলা রিটানিং অফিসারের কার্যালয়ে এসব মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা ।
মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন, আওয়ামীলীগ দলীয় প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু, বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টি প্রার্থী এ্যাড নুরুল ইসলাম তালুকদার, তৃণমুল বিএনপি’র এ্যাড আবু মোত্তালেব, জাসদ (ইনু) আব্দুল মালেক, বাংলাদেশ সুপ্রিম পার্টির আফরিনা পারভীন, জাকের পার্টির গোলাম মোস্তফা, বিএনএমে’র রফিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের তাজ উদ্দীন মন্ডল, স্বতন্ত্র (বিএনপি) আফজাল হোসেন, জাপার বহিস্কৃত নেতা জাকারিয়া হোসেন, স্বতন্ত্র (আ’লীগ) এরশাদুল হক টুলু, অজয় কুমার সরকার, সাইফুল্লাহ আল মেহেদী, জামিলুর রশিদ তালুকদার, ফেরদৌস স্বাধীন ফিরোজ, স্বতন্ত্র নজরুল ইসলাম।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ