
জয়পুরহাট প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট দুইটি আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ১৯ জন প্রার্থী। সংসদীয় আসন ৩৪ জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনে যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন, আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য এড. সামছুল আলম দুদু, জাতীয় পার্টির এ কে এম মোয়াজ্জেম হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো.সাখাওয়াত হোসেন, তৃণমুল বিএনপির মো. মাসুম, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) মো. রুকুনুজ্জামান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন সাবেক পৌর মেয়র আব্দুল আজিজ মোল্লা, জহুরুল ইসলাম, রানী রাবেয়া আসরী, এ কে এম রায়হান মন্ডল মনু, আলেয়া বেগম।
সংসদীয় আসন ৩৫ জয়পুরহাট-২ (কালাই-ক্ষেতলাল-আক্কেলপুর) আসনে যারা মনোয়নপত্র দাখিল করেছেন তারা হলেন-
আওয়ামী লীগের বর্তমান সাংসদ ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জাতীয় পার্টির আবু সাঈদ নুরুল্লাহ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) আবুল খায়ের মো. সাখাওয়াত হোসেন, জাকের পার্টির মো. গোলাম রসূল, বাংলাদেশ কংগ্রেসের মো. নয়ন, ন্যাশনাল পিপলস্ পাটি (এনপিপি) আবু সাঈদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন, মো. আতোয়ার রহমান, মো. গোলাম মাহফুজ চৌধুরী এবং আব্দুর রাজ্জাক সরদার।
জয়পুরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা সালেহীন তানভীর গাজী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট জেলায় দুটি আসন রয়েছে। এরমধ্যে জয়পুরহাট-১ আসনে ১০টি মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাদের মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের পাঁচজন ও স্বতন্ত্র পাঁচ জন প্রার্থী রয়েছেন। এছাড়া জয়পুরহাট-২ আসনে নয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের ছয়জন এবং স্বতন্ত্র তিনজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক