
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪১ জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে নৌকা প্রতিকের প্রার্থী পরিবর্তনের দাবী উঠেছে।
বৃহঃবার (৩০ নভেম্বর) সকালে উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি এলাকায় মুখে কালো কাপড় বেধে আওয়ামলীগের তৃণমূল নেতাকর্মীরা নীরব প্রতিবাদ জানিয়ে সমাবেশ মৌন মিছিল করে।
মনোনয়ন বঞ্চিত তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য শিক্ষাবিদ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদকে নৌকা প্রতিকে মনোনয়ন দাবীতে মাঠে নেমেছে স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। আয়োজিত মৌন মিছিল শেষে নিরব প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম বলেন, সরিষাবাড়ী আপামর জনতার উদাত্ত¡্ধসঢ়; আহ্ধসঢ়;বান, আপনি সরিষাবাড়ীতে নৌকার মনোনয়ন দিয়েছেন এই জন্য আপনাকে স্বাগত জানাই। কিন্তু সরিষাবাড়ী জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটে নাই।
সরিষাবাড়ীর মানুষ অনেক কষ্টে বুকে চাপা নিয়ে আজকের এই কালো কাপড় বেঁধে নিরব প্রতিবাদ করেছে।
আপনি সামনের দিনক্ষণে মনোনয়নের পুনঃ বিবেচনা করা জন্য উদাত্ত আহবান জানাচ্ছি। আমরা এই নীরব প্রতিবাদের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্ধসঢ়;বান জানাতে চাই এই সরিষাবাড়ী জনগণ আওয়ামী লীগ পাগল মানুষ, বঙ্গবন্ধু প্রিয় মানুষ, নৌকা পাগল মানুষ। আর সেই মানুষ গুলো স্তব্ধ হয়েগেছে। নিরব হয়েগেছে। তিনি হতাশা ব্যক্ত করে আরও বলেন, যেখানে উৎসব মুখর পরিবেশ হওয়ার কথা, সেখানে নিস্তব্ধতার মধ্য দিয়ে সরিষাবাড়ীর মানুষ অতিবাহিত করছে।
তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উদাত্ত আহ্ধসঢ়;বান জানাতে চাই, আপনি এই সরিষাবাড়ীর মনোনয়নটি অতিসত্বর করে বিবেচনায় সরিষাবাড়ী মানুষের মুখে হাসি ফুটাবেন বলে এই আহ্ধসঢ়;বান করছি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সদস্য ময়নুল ইসলাম, যুবলীগের সহ- সভাপতি রইস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আজমত আলী, পিংনা
ইউনিয়ন যুবলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক সেলিম আল মামুনসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও কৃষক লীগ সহ দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যক্ষ আবদুর রশীদ মনোনয়ন না পেয়ে রাজনীতি হতে অবসরের ঘোষনা দিলেও তার পক্ষে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মীরা স্বতন্ত্র মনোনয়ন ফরম সংগ্রহ করে। নির্বাচনে সম্মতি আদায়ের চেষ্টায় স্থানীয় আওয়ামী ছাত্রলীগের নেতাকর্মী এবং অধ্যক্ষ আবদুর রশীদ সমর্থক নারী পুরুষরা তাকে স্বতন্ত্র প্রার্থী করার দাবীতে কয়েকদিন যাবৎ বিরাট মিছিল সমাবেশ করার পাশাপাশি তারা তাকে ধানাটা এলাকার বাসভবনে অবরুদ্ধ করে রাখে।
অবশেষে তার সম্মতিতে বৃহঃবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেয়া হয়।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার