
রায়হান আলীঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ৩০ নভেম্বর বৃহস্পতিবার সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে সংসদ সদস্য পদে মোট ৩ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এরা হলেন, এই আসনের সাবেক আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি। অপর দুই প্রার্থীরা হলেন, জাতীয় পার্টির হিল্টন প্রামানিক ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের (ইনু) মোস্তফা কামাল বকুল।
উল্লাপাড়ার সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন উল্লিখিত ৩ ব্যক্তির মনোনয়নপত্র জমাদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল