
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারী তফশিলের প্রতিবাদে বিএনপির ডাকা ৮ম দফা হরতাল সফল করতে ৩০ নভেম্বর বৃহস্পতিবার পৌর বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচী পালন করেছে।
এ সময় বক্তারা বলেন, দেশে চলমান বিচারহীনতা, অপশাসন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে বিপর্যস্ত জনগণের জীবন- জীবিকা রক্ষার স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবী আদায়ের লক্ষ্যে এবং ২৮ অক্টোবরের মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহ¯্রাধিক নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ী বাড়ী তাশী, হয়রানী ও নির্যাতনের প্রতিবাদে এক দফা দাবী আদায়ের লক্ষ্যে অবরোধ কর্মসূচি সফল করার লক্ষে শেরপুর পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু ও সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল এর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও সমবাবেশে বক্তব্য রাখেন হাসানুল মারুফ শিমুল, আব্দুল করিম, শেরপুর পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক রাহুমা ইসলাম রিচি, যুবদল নেতা আয়োব আলী মন্ডল, তরিকুল ইসলাম সম্রাট, আবু রায়হান, ফরহাদ হোসেন, সাফিউল আলম সুবজ, শাহ আরিফ, নাহিদ, অশোক মাহমুদ রোমান, রাফি আল আমিন, আরমান আলীসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ