
মিজানুর রহমান: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে ক্ষমতাশীন আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি আওয়ামী লীগ।
গত রোববার (২৬ নভেম্বর) বিকালে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এদিন বিকালে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ২৯৮ আসনে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করে আওয়ামী লীগ। ৩০০ আসনের মধ্যে দুটিতে এখনো প্রার্থী চূড়ান্ত করেনি ক্ষমতাসীনরা। আসনগুলো হলো- কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫। এই দুটি আসনে প্রার্থী পরে ঘোষণা করা হবে।
লালমনিরহাট জেলায় ৩টি সংসদীয় আসনে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন। লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনে বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান আহমেদ। লালমনিরহাট-৩ (সদর) আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মতিয়ার রহমান।
এর আগে গত ১৫ নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তফসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনেনয়নপত্র জমা দেয়ার তারিখ নির্ধারণ ও আগামী বছর ৭ জানুয়ারি দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল