
সাংবাদিক নূরুল আলম রনি, ভাণ্ডারিয়া উপজেলা প্রতিনিধি : আজ শেখ কামাল অডিটোরিয়ামে বাংলাদেশ আওয়ামীলীগ ভাণ্ডারিয়া উপজেলা শাখা ও তার সহযোগী সংগঠনের আওতাভুক্ত সকল সাংগঠনিক ইউনিট সমূহের নেতৃবৃন্দের সমন্বয়ে বর্ধিত সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং পৌর মেয়র জনাব ফাইজুর রশিদ খসরু জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক জনাব মহিউদ্দিন মহারাজ।
প্রধান অতিথি জনাব মহিউদ্দিন মহারাজ তার বক্তব্যে সকলের কাছে দোয়া চেয়েছেন।
সভাপতি তার বক্তব্যে বলেন, আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার বিকল্প নেই। দেশের উন্নয়নের ধরা অব্যাহত রাখার জন্য নৌকা মার্কায় সকলকে ভোট প্রধানের আহবান জানান। এবং নৌকা প্রতীক যেন প্রকৃত আওয়ামীলীগের কোন নেতৃবৃন্দের হাতে তুলে দেওয়া হয়। যারা বিগত দিনে আওয়ামী বিরোধী কর্মকান্ডে জড়িত ছিল আজ তাঁরাই নৌকায় উঠতে চাচ্ছে। তাদের কে প্রতিহত করতে হবে।
আরো বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম, পিরোজপুর জেলা আওয়ামিলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জনাব আবু বকর সিদ্দিক মন্টু, পিরোজপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব লিয়াকত হোসেন তালুকদার, ৫ নং ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সিদ্দিকুর রহমান টুলু, উপজেলা ভাইস চেয়ারম্যান মশিউর রহমান মৃধা,
৭ নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মজিবুর রহমান চৌধুরী, বিশিষ্ট সমাজসেবক ইউসুফ আলী আকন, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি তালুকদার এনামুল কবির টিপু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিস জোমাদ্দার এবং উপজেলা ছাত্রলীগের আহবায়ক রেদোয়ান সিকদার রিচান।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ