হোম » রাজনীতি » অবরোধ সমর্থনে জয়পুরহাট জেলা বিএনপির মিছিল 

অবরোধ সমর্থনে জয়পুরহাট জেলা বিএনপির মিছিল 

জয়পুরহাট প্রতিনিধি : তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবিতে সর্বাত্তক অবরোধ  সমর্থনে মিছিল  করেছে জয়পুরহাট  জেলা বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার  বিকেলে বগুড়া – হিলি মহাসড়কে পুরানাপৈল এলাকায় এ মিছিল করে দলটির নেতাকর্মীরা।
মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মাসুদ রানা প্রধান,জেলা কৃষক দলের সদস্য সচিব কাজী মনজুরে মওলা পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শামস মতিন, পুরানাপৈল ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাবুদ হোসেন,জেলা ছাত্র দলের দপ্তর সম্পাদক রা‌সেল আহ‌মেদ আকাশ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম রাব্বানী রাব্বি,সদস্য এফতাদুল, কলেজ শাখা ছাত্র দলের আহবায়ক রেজাউল করিম রেজা,সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী, শহর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না  প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!