প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২২, ২০২৩, ৬:০৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম-৪ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন রুহুল আমিন

কুড়িগ্রাম প্রতিনিধ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রৌমারী, রাজিবপুর ও চিলমারী নিয়ে ২৮ কুড়িগ্রাম-৪ সংসদীয় আসনে মহাজোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় পার্টি (জেপি) থেকে একমাত্র মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই প্রথম রৌমারী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন ফরম গ্রহণ করলেন সাবেক এমপি রুহুল আমিনের সমর্থকরা। রুহুল আমিন জাতীয় পাটি জেপির জেলা সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
গতকাল বুধবার( ২২ নভেম্বর) বিকালের দিকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটানিং অফিসার নাহিদ হাসান খান এর নিকট থেকে জাতীয় পার্টির (জেপির) পক্ষ থেকে স্থানীয় মেম্বার ফিরোজ ও সমর্থকরা এ ফরম গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নিবার্চন কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এটিএম হাবিবুর রহমান, সোহেল রানা, আব্দুস সালাম মাষ্টার, এমদাদুল হক, (অব) আর্মি ফিরোজ কায়সারসহ সাংবাদিকবৃন্দ।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.