
এম আর ওয়াসিম ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ডাকা অবরোধের প্রতিবাদে কিশোরগঞ্জের কুলিয়ারচরে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ।
আজ সকালে রামদী ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন এর নেতৃত্বে আগরপুর বাসস্ট্যান্ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় । পরে শান্তি সমাবেশ ও প্রতিবাদ সভায় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আলাল উদ্দিন বলেন, জনগণ অবৈধ অবরোধ প্রত্যাখান করেছে । সড়কে যান চলাচল করছে।
বিএনপি – জামায়াতের নৈরাজ্য বা নাশকতা করলে আমরা রাজপথে তা প্রতিহত করবো। এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের নেতা- কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ