
বগুড়া প্রতিনিধিঃ তফসিল বাতিলের দাবিতে বগুড়ায় নির্বাচন অফিসের সামনে বিক্ষোভ মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর পৌনে ২টার দিকে শহরের খান্দার মোড় থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয় এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। মিছিলে বগুড়া শহর জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের অর্ধশত নেতাকর্মী অংশ নেন। বগুড়া শহর শাখা জামায়াতের নেতা আজগর আলী এতে নেতৃত্ব দেন। সংক্ষিপ্ত সমাবেশে এ নেতা বলেন, দমন-পীড়ন করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করা যাবে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে প্রহসন আখ্যা দিয়ে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানাচ্ছি।।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী