
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধি: নির্বাচন কমিশনের ঘোষিত দ্বাদশ নির্বাচনী তফশিলের প্রতিবাদের বিএনপির ডাকা ৪৮ ঘন্টা হরতাল প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করেছে শেরপুর উপজেলা আওয়ামীলীগ।
১৯ নভেম্বর রবিবার শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শাহ জামাল সিরাজী,
পৌর আওয়ামীলীগের সভাপতি সরোয়ার রহমান মিন্টু, সাধারণ সম্পাদক গোলাম হোসেন, আ.লীগ নেতা নাজমুল আলম খোকন, কামাল সেখ, আওয়ামীলীগ নেতা আব্দুল হান্নান, আবিদ হাসান সুমন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল করিম সিপব, নুরে আলম সানি, শ্রমিকলীগ নেতা কামাল শেখ, কারিমুল ইসলাম, ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির ড্যানি, সাদাত হোসেন নিহাল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দরা।

আরও পড়ুন
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি
চিলাহাটি রেলস্টেশনে দুই শিশু সন্তানসহ মায়ের আত্মহত্যার চেষ্টা
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ