হোম » রাজনীতি » শেরপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

শেরপুরে যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল

আবু জাহের, শেরপুর (বগুড়া) : শেরপুরে বিএনপি-জামায়াতের ধ্বংসাত্মক কর্মকান্ড ও হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবলীগ। ১৯ নভেম্বর রবিবার উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে শেরপুর শহরের স্থানীয় বাসস্ট্যান্ডে এ মিছিল অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক ও সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান ভুট্টোর নের্তৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শাহ আলম ফকির, চন্দন কুমার দাস রিংকু, জুলফিকার আলী সঞ্জু, যুবলীগ নেতা আরিফুজ্জামান সরকার আরিফ, আবু বকর সিদ্দিক, আরিফ মোলা, ফারাইজুল ইসলাম, আব্দুর রাজ্জাক ও মনিরুজ্জামান মনির প্রমুখ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

অপরদিকে মহিলা যুবলীগ নেত্রী শারমীন আক্তার এর নেতৃত্বে বিএনপির ডাকা ৪৮ ঘন্টার হরতালের প্রতবাদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!