প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৬, ২০২৩, ৩:৪৮ অপরাহ্ণ
অবরোধ সমর্থনে জয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিল

জয়পুরহাট প্রতিনিধি : সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের ১ দফা দাবি আদায়ে পঞ্চম দফার সর্বাত্মক অবরোধ কর্মসূচীর সমর্থনে এবং অবৈধ তফসিল বাতিলের দাবিতে জয়পুরাহাটে বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট- নওগাঁ জাতীয় সড়কে এই অবরোধ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে উপস্থিত ছিলেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সল আলিম, সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জয়পুরহাট জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, স্বেচ্ছাসেবক দলের নেতা এ্যাড রুহুল আমিন ফারুক, জেলা যুবদলের নেতা আতিকুর রহমান সোহাগ, জেলা ছাত্রদল নেতা রাইসুল ইসলাম রিপন এবং মাহফুজ শুভ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা অংশ নেন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.