
বগুড়া প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছেন বগুড়া ধুনট উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৬ই নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শেরপুর রোডের শামীমের মোটরসাইকেলের শোরুমের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাসার সামনে এসে শেষ হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ধুনট সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যাপক বর্তমান ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি টি, আই, এম নূরুন্নবী তারিক।
উপস্থিত ছিলেন ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এস এম মাসুদ রানা, ধুনট এলাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হক, মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেমস মল্লিক, নিমগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনিতা নাসরিন রিপন, ধুনট উপজেলা আওয়ামী লীগের নেতা জুয়েল, হারেজ আকন্দ, মোজ্জাফর ,আহাসান,বদিজ্জামান, আরিফুর রহমান, বাহাদুর রহমান, মাসুদ রানা, রফিকুল হাসান বিদ্যুৎ,আলামিন তরফদার, শাহ আলম,নুরুল আমীন, আলেফ বাদশা, দুলাল, মঞ্জু,আব্দুর রাজ্জাক, আয়ুব আলী,জাহাঙ্গীর, ধুনট উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ভিপি সেখ মতিউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবিএম সবুজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোয়াইব, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুনজু,সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, উপজেলা কৃষ লীগের সভাপতি সাচ্চু মল্লিক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদ , ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও নিমগাছি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন,সহ ধুনট উপজেলা ও পৌরসহ ১০ টি ইউনিয়নের আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের রাজনীতি নেতা কর্মী উপস্থিত ছিলেন।