
সহদেব সূত্রধর সায়ন, বাসাইল, টাঙ্গাইল: টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য এ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের বলেছেন, আজকে যারা শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা শেখ হাসিনার গলায় গামছা দিতে চায় বাসাইলের জনগণ এই হঠকারী রাজনৈতিক নেতাদের অতিতেও প্রত্যাখান করেছে ভবিষ্যতেও করবে।
সম্প্রতি বাসাইল কেন্দ্রিয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়ে যাওয়া বঙ্গবীর কাদের সিদ্দীকী বিরোত্তমের নিবার্চনী জনসভার বত্তৃতাকে ইঙ্গিত করে তিনি বলেন, আমরা সেই আওয়ামীলীগ যারা বলেছিলাম“ বীর বাঙ্গালী অস্র ধরো বাঁশের লাঠি তৌরী করো বাংলাদেশ স্বাধীন করো”, আমরা তারাই যারা বলেছিলাম “ভুট্রোর মুখে লাথি মারো বাংলাদেশ স্বাধীন করো”। এই আওয়ামীলীগকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন যে, তারা আওয়ামীলীগ করেন না সেই নব্য স্বৈরাচারের কাছে আর ক্ষমতাও হস্তান্তর করবে না।
গত মঙ্গলবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে উপজেলা আওয়ামীলিগের উদ্দ্যোগে বিএনপি জামায়াতের নৈরাজ্য,অগ্নিকান্ড ও সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামিলীগ সভাপতি হাজী মতিয়ার রহমান গাউসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র সাহা,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কাশীল ইউপি’র সাবেক চেয়ারম্যান মিজার্ রাজিক, যুগ্ম সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান সোহানুর রহমান সোহেল, বাসাইল পৌরসভার সাবেক মেয়র আব্দুর রহিম মিয়া,রতন মিয়াসহ অন্যরা।

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা