
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর৫১তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে জেলা যুবলীগ। এতে শোভাযাত্রায় মানুষের ঢল নামে।
শনিবার (১১ নভেম্বর) বিকাল ৪ টার দিকে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রার উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
পরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে হাজার হাজার দলীয় নেতাকর্মীদের অশংগ্রহণে আনন্দ র্যালি ও উন্নয়ন শোভাযাত্রাটি বেড় হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্লোগানে রাজপথ মুখতির করে তোলেন অশংগ্রহণকারীরা।পরে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

সন্ধ্যায় সেখানে জেলা যুবলীগের আয়োজনে উন্নয়ন ও যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন। বিশেষ অথিতি হিসেবে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাহাবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় বক্তব্য দেন।
এছাড়াও বক্তব্য দেন, জেলা আওমীলীগের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীরসহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী অঙ্গ কসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় তারা বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ড জ্বালাও পোড়াও ও নৈরাজ্য প্রতিহত করার জন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার এবং আগামী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা মার্কাকে জয়যুক্ত করার আহ্বান জানান।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ