
মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
জামায়াত কর্মীদের মারপিটে আহত গোলাম আজম তালুকদার বাবলু শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তার চোখে আঘাত পাওয়ায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।
শিয়ালকোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন তালুকদার জানান, সীমান্ত বাজার এলাকায় ভোরে পিকেটিং করতে বের হয় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে। ধাওয়া খেয়ে পালিয়ে যাওয়ার সময় ধুকুরিয়া সাহাপাড়া এলাকায় গোলাম আজম তালুকদার বাবলুকে মারধর করে চলে যায় তারা।
আহত গোলাম আজম তালুকদার বাবলু বলেন, আমি মোটরসাইকেলযোগে অবরোধবিরোধী কর্মসূচিতে অংশ নিতে মহাসড়কে যাচ্ছিলাম। জামায়াত নেতাকর্মীরা আমাকে ধরে বেধড়ক মারপিট করেছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম জানান, পশ্চিমপাড় মহাসড়কের সীমান্ত বাজার এলাকায় জামায়াত পিকেটিং করার চেষ্টা করছে এমন খবর শুনে সেখানে পুলিশ পাঠানো হয়। পুলিশের উপস্থিতি টেরপেয়ে তারা পালিয়ে যায়। তবে আওয়ামী লীগ নেতাকে মারধরের বিষয়টি কেউ জানায়নি।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার