
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য এবং তেঁজগাও থানা আওয়ামী লীগের সভাপতি, জেলা ও উপজেলা আওয়ামীলীগের সন্মানিত সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদএর মা জবেদা বেগম (৯০) বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা ৭ টা ২০ মিনিটে সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা গ্রামে নিজ বাড়ীতে তিনি মৃত্যু বরণ করেন। জবেদা
বেগমের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ এডভোকেট মোহাম্মদ বাকী বিল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকাল ১১ টায় সরিষাবাড়ী পৌর এলাকার চর ধানাটা মরহুম মমতাজ সরকারের বয়লা এলাকায় জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা নামাজপূর্ব বক্তব্য রাখেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল কবীর তালুকদার শামীম, জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ফারুক আহম্মেদ চোধুরী, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ
ছানোয়ার হোসেন বাদশা, আলহাজ অধ্যক্ষ মোঃ আবদুর রশীদ, দ্বিতীয় পুত্র উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ড. হারুন অর রশিদ, প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল, ডাঃ মুরাদ হাসান এমপি, পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সরিষাবাড়ী উপজেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন হোসাইন শিবলু প্রমূখ বক্তব্য রাখেন।
জানাযা নামাজে দলমত নির্বিশেষে বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পারিবারিক গোরস্থানে মরহুমার লাস দাফন করা হয়। মরহুমা জবেদা
বেগম ৩পুত্র ও ৪ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

আরও পড়ুন
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ