
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি : আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য হিসেবে মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শখা ছাত্রলীগের সাবেক প্রাথমিক ও গণ শিক্ষা সম্পাদক ও সিরাজগঞ্জের সন্তান তোফায়েল আহমেদ।
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে বুধবার (৪ অক্টোবর) বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির অনুমোদন দেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এই কমিটিতে সদস্য হিসেবে মনোনীত তোফায়েল আহমেদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শখা ছাত্রলীগের সাবেক প্রাথমিক ও গণ শিক্ষা সম্পাদক ছিলেন।
সিরাজগঞ্জে বি এল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, সিরাজগঞ্জ সরকারি কলেজ থেকে এইচ এসসি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন। তিনি সিরাজগঞ্জ পৌর এলাকার রহমতগঞ্জ গ্রামের মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল