হোম » রাজনীতি » পীরগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পীরগঞ্জে বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আবু তারেক বাঁধন,পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয়তাবাদী দল (বিএনপির) ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মধ‍্যদিয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
র‍্যালিটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। উপজেলা বিএনপির  সভাপতি সাবেক সংসদ জাহিদুর রহমান জাহিদের সভাপতিত্বে  ও যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম রাজা, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক ফারুক, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রানা, সিনিয়র যুগ্ম  সম্পাদক সেলিম রেজা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদ, সম্পাদক হাসানুজ্জামান আল বান্না, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফজলু হক,পৌর আহব্বায়ক নুরে আলম সিদ্দিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মেজবাহুল পারভেজ সূর্য, পৌর সদস্য সচিব জীবন হামিদ, পীরগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি শরিফ প্রমুখ।
অন‍্যান‍্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন  যুবদল, ছাত্রদল, কৃষকদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদলসহ উপজেলা পৌরসভার ও বিভিন্ন ইউনিয়নের বিএনপির নেতা কর্মীরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!