
মোঃ রিমন চৌধুরী,ডোমার (নীলফামারী) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর এর জানাযার নামাজে বাধা ও গায়েবে জানাজায় পুলিশি হামলা এবং হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ডোমার উপজেলা শাখা।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ডোমার রেলগেট থেকে সহস্রাধিক নেতাকর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটির নেতৃত্ব দেন ডোমার উপজেলা জামায়াতের ইসলামীর শূরা ও কর্মপরিষদ সদস্য মো. আবুল কাসেম। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ডোমার বনোয়ারীর মোড়ে গিয়ে সমাপ্ত হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন জামায়াত নেতা হাফেজ আব্দুল হক, আবু বকর সিদ্দিক, নুর কামাল, রবিউল ইসলাম প্রমুখ।
উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ জানান, শান্তিপূর্ণ কর্মসূচী শেষে পুলিশ বিভিন্ন এলাকায় অভিজান চালিয়ে নেতাকর্মীদের হয়রানি করছে।
এদিকে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনকে নিয়ে উক্ত কর্মসূচি পালন করেছে দলীয় নেতাকর্মীরা। শান্তিপূর্ণ এই কর্মসূচীকে বাধাগ্রস্ত করতে বুধবার সন্ধ্যা পর্যন্ত জেলার ১২ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান জামায়াতের জেলা নেতৃবৃন্দ।

আরও পড়ুন
তদন্ত প্রতিবেদন চাওয়াকে কেন্দ্র করে চাবি চুরির অভিযোগ, ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন