
রেজুয়ান খান রিকন, গোবিন্দগঞ্জ প্রতিনিধি: রংপুরের সমাবেশ সফল করার লক্ষে গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক মেয়র আতাউর রহমান সরকার এর আয়োজনে গোবিন্দগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) সন্ধ্যায় পৌর শহরের স্বাধীনতা ক্লাবে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আতাউর রহমান সরকার বলেন, আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন; স্বাধীনতার পক্ষ ও বিপক্ষ শক্তির লড়াই। এ লড়াইয়ে বাংলাদেশ আওয়ামী লীগ তথা স্বাধীনতার স্বপক্ষ শক্তির বিজয় নিশ্চিত। আমরা প্রতিটি পাড়া মহল্লায় গণসংযোগের মাধ্যমে স্বাধীনতার স্বপক্ষ শক্তির নেতা-কর্মীদের একত্রিত করে ২ আগস্ট রংপুরের সমাবেশকে সফল করতে উপস্থিত থাকব। তিনি দলে দলে নেতা-কর্মীদের রংপুরে উপস্থিত হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আযম সরকার, আব্দুল লতিফ সরকার, হাজ্বী ফরিদুল, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান, সাবেক কাউন্সিলর রানু, স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক জালাল উদ্দিন রুমি,সরকারী কলেজ ছাত্রলীগের আহবায়ক শামীম প্রধান,গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ইকবাল লোহানী,উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক ফরহাদ আলী, ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী রানা, ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুস সামাদ মাস্টার ও আবুল হোসেন আবু,হারুনুর রশিদ প্রমুখ।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল