হোম » রাজনীতি » ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভেড়ামারায় উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

জাহিদ হাসান: দেশব্যাপী বিএনপি-জামাতের হত্যা, ষড়যন্ত্র, অগ্নিসন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে কুষ্টিয়া ভেড়ামারা উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
কেন্দ্রীয় আ’লীগের নির্দেশনা ও কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার (৩০শে জুলাই) বিকেল সাড়ে ৫ টায় সময় ভেড়ামারা ডাকবাংলো চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে চৈতন্যের মোড় হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে সমাবেশ করে।
সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিএনপি আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করছে। বিএনপি’র শান্তিপূর্ণ সমাবেশ করা গণতান্ত্রিক অধিকার রয়েছে। কিন্তু বিক্ষোভ মিছিলের নামে জনগণের জানমাল নিরাপত্তায় বিঘ্ন এবং মানুষের ক্ষয়ক্ষতি করলে রাজপথেই বিএনপিকে জবাব দেয়া হবে। জনগণের জানমাল নিরাপত্তায় আ’লীগের সকল নেতাকর্মী অতন্দ্র প্রহরীর ভুমিকায় রাজপথে অবস্থান করবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব রফিকুল আলম চুনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভেড়ামারা পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ডাক্তারুজ্জামান মিঠু, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম নজু, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ প্রকৌশলী জাকির হোসেন বুলবুল, ধরমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও উক্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক, উপজেলা যুবলীগের সভাপতি আকরাম হোসেন শামীম, সহ-সভাপতি আহাদুজ্জামান রানা, সাধারণ সম্পাদক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও ধরমপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, কুষ্টিয়া জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি সোলায়মান চিশতী, জুনিয়াদহ ইউপির চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান সহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!