
মেহেদী হাসান মামুন: বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ভোলার কৃতী সন্তান তানভীর শিকদার। গত ১৩ জুলাই বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারন সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নবগঠিত ছাত্রলীগের এই কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক তানভীর শিকদার ভোলার চরফ্যাশন উপজেলায় ওমরপুর ইউনিয়নে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা আনোয়ার শিকদার দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতোপ্রোতোভাবে জড়িত এবং বর্তমান ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তানভীর শিকদার ছোটবেলা থেকেই একজন মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমগুলোতে তার সম্পৃক্ততা ছিলো। এইচএসসি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে ভর্তি হোন তিনি। বিশ্ববিদ্যালয় জীবনে শুরু থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
উল্লেখ্য, ২০২২ সালের ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে সেদিন নতুন কমিটি ঘোষণা করা হয়নি। পরে ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল