
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি : কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে তত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার একদফা দাবিতে ঠাকুরগাঁওয়ে পদযাত্রা কর্মসূচী পালন করেছে জেলা বিএনপি।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের পাবলিক ক্লাব মাঠ চত্বর থেকে পদযাত্রাটি বের হয়। শহরের শহীদ মোহাম্মদ আলী সড়ক, বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসষ্ট্যান্ড গোল চত্বরে গিয়ে পদযাত্রাটি শেষ হয়।
পদযাত্রায় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি নূর করিম, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, যুগ্মসাধারণ সম্পাদক আনসারুল ইসলাম, জাফরুল্লাহ্ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক পয়গাম আলী, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন অর রশিদ, যুবদল সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ গ্রহণ করেন।

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার