
শেরপুর জেলা প্রতিনিধি : শেরপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৬ জুলাই শেরপুর জেলা যুব মহিলা লীগ শেরপুর শহরে র্যালী বের করে। র্যালী শেষে কালেক্টরেট ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে জেলা যুব মহিলা লীগের অস্থায়ী কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এসময় বক্তব্য রাখেন, জেলা যুব মহিলা লীগের উপদেষ্টা সাবেক ব্যাংক কর্মকর্তা, রোজিনা তাসমিন, সাধারণ সম্পাদক মাহবুবা রহমান শিমু, সদর উপজেলা শাখার সভাপতি ফেরদৌসি আক্তার শিখা, সাধারণ সম্পাদক মারুফা আক্তার শিল্পী, শহর শাখার সভাপতি সেতারা পারভীন পরশমনি, সাধারণ সম্পাদক সাবিকুন্নাহার বন্যা, জেলা শাখার নেত্রী লতিফা আক্তার লাকী, বৃষ্টি, রিক্তা, মুক্তা ও পুজাপাল প্রমুখ।
এছাড়াও যুব মহিলা লীগের জেলা উপজেলা শহর ও ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান