
মোঃ আব্দুল করিম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম সোহেল, সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের স্বাক্ষরিত ছাত্রদলের নিজস্ব প্যাডে গত ০৫ জুন রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয় নয়া পল্টনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের নতুন কমিটি অনুমোদিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের নতুন কমিটিতে দপ্তর সম্পাদক মনোনিত হয়েছেন শেরপুরের কৃতি সন্তান তরুণ মেধাবি সাহসী ছাত্র নেতা আতিক মোরশেদ।
শেরপুর জেলা শাখা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন বলেন, আতিক মোরশেদ শহীদ সার্জেন্ট জহুরুল হক শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক হওয়ার শেরপুর জেলা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচছা। আমি তার ভবিষ্যৎ আরও সাফল্যমণ্ডিত হোক এই কামনা করি।

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান