প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৩, ১:২৮ অপরাহ্ণ
জনসমাবেশ সফল করার লক্ষ্যে ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা

এম এ রাশেদ: আগামী ২৬ মে বগুড়ায় বিএনপির জনসমাবেশ এবং ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে বগুড়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির নেতাকর্মী।
গত রোববার (২১ মে) সন্ধ্যায় শহরের শাকপালা মোড় এলাকায় এ সভার আয়োজন করা হয়। ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের মানুষ অবৈধ জুলুমবাজ সরকারকে আর ক্ষমতায় দেখতে চায় না। যে কোনো মুহূর্তে গণঅভ্যুত্থানের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটানো হবে। সারাদেশের মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে। গণজোয়ার সৃষ্টি হয়েছে বিএনপির দাবির পক্ষে।
আন্দোলনের মাধ্যমেই আওয়ামী দুঃশাসনের বিদায় হবে। সুতরাং এখন নীরব থাকলে হবে না। নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যেতে হবে। তিনি কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি আগামী ২৬ মে বগুড়া জেলা বিএনপির জনসমাবেশ সফল ও চলমান আন্দোলনকে বেগবান করতে নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর করিম মাসুদ এর পরিচালনায় প্রস্তুতি সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম মোর্শেদ মিটন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলায়মান আলী। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহর বিএনপির সহ-সভাপতি সায়দুর ইসলাম সায়েদ, দপ্তর সম্পাদক আসিফ আশরাফ, কোষাধক্ষ্য সম্পাদক এ্যাড. আব্দুল্লাহেল বাকি লিপন, প্রকাশনা সম্পাদক আফজাল শেখ নাহিদ, সহ-সাধারণ সম্পাদক কোরবান আলী বাপ্পী, ক্রীড়া বিষয়ক সম্পাদক আরিফুর রহমান দীপন, তাইজুল ইসলাম মুন্না, খোরশেদ আলম, চন্দন, বাদশা মিয়া, আনোয়ার হোসেন আপেল, মনিরুজ্জামান মনির, ফেরদৌস আলম, বাবুসহ প্রমূখ।
এসময় ওয়ার্ড বিএনপি অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.