
গোলজার হানিফ: নোয়াখালী সোনাইমুড়ীর দেওটি ইউনিয়নে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ এপ্রিল) পালপাড়া মোল্লাবাড়ির তোফায়েল আহম্মেদ ভিলা প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক দেলোয়ার হোসেন পিন্টুর আর্থিক সহযোগিতায় ইফতার শেষে ইদ উপলক্ষে পাজ্ঞাবী বিতরণ করা হয়।
দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপি’র সদস্য সচিব দিদার হোসেন ।
সভাপতিত্ব করেন দেওটি ইউনিয়ন বিএনটির সাবেক সভাপতি ইসমাইল হোসেন বাবুল। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সদস্য সচিব দিদার হোসেন।
ইফতার মাহফিল ও পাঞ্জাবী বিতরণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. তুহিন চৌধুরী, দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি দ্বীন মোহাম্মদ খোকন, সাবেক সাধারণ সম্পাদক রফিক উল্যাহ মেম্বার, ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা ইকবাল হোসেন, দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদের রহমান, উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মোঃ গোলাম আজম, উপজেলা বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সস্পাদক মনির হোসেন হানিফ, দেওটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ লোকমান হোসেন পাটোয়ারী, কে আর ডিগ্রি কলেজের সাবেক সহ-সভাপতি জাফর আহম্মদ প্রমুখ।
অনুষ্ঠানে দেওটি ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
সংসদে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা জানালেন- মির্জা ফখরুল
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ