
এম এ রাশেদ: ২২ রমজান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নুনগোলা ইউনিয়ন শাখার উদ্যোগে গত শুক্রবার বগুড়া সদর উপজেলা বিএনপির সহসভাপতি কৃষিবিদ রফিকুল ইসলাম এর সহযোগিতায় ঘোড়াধাপ বন্দরে প্রায় ৪’শত অসচ্ছল পরিবারের মাঝে শাড়ী-লুঙ্গি ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
নুনগোলা ইউনিয়ন যুবদলের আহবায়ক বিপুল কর্মকারের সভাপতিত্বে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস।
নুনগোলা ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠান বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক তৌহিদুর রহমান তৌহিদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রায়হান আলী রাঙ্গা।
আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ্ আব্দুর রশিদ বজলু, সাধারণ সম্পাদক শাহ্ আলম জনি, বিএনপিনেতা আতিকুর রহমান আতিক, শফিকুল ইসলাম মাষ্টার, নজরুল ইসলাম মিন্টু, শাহিনুর রহমান সিজু জাহিদুল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম, জিল্লার রহমান, রাজাপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক বেলাল হোসেন, গোকুল ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিকুল ইসলাম জুয়েল। এসময় উপস্থিত ছিলেন যুবনেতা নূর ইসলাম, সুমন, দোয়েল, আব্দুর রাজ্জাক, অমিত, পাপ্পু, হান্নান, নান্টু, লিটন, রানা, জুয়েল, বেলাল, শিমুল, মিথন, সান্ত কর্মকার, সেচ্ছাসেবকদল নেতা মানিক, বিপুল প্রমুখ।