হোম » রাজনীতি » এলাকার উন্নয়নে আবার নৌকায় ভোট দিন: এমপি মোতাহার হোসেন

এলাকার উন্নয়নে আবার নৌকায় ভোট দিন: এমপি মোতাহার হোসেন

মিজানুর রহমান: সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এলাকার উন্নয়নে আবার নৌকায় ভোট দিন বলে মন্তব্য করেছেন লালমনিরহাট-১ হাতীবান্ধা-পাটগ্রাম আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোতাহার হোসেন।
তিনি বলেন, এলাকার  উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য এবং  আবারও নৌকায় ভোট চান।
গতকাল লালমনিহাটের হাতীবান্ধা উপজেলায় প্রায় ১কোটি ৭৬ লক্ষ টাকা ব্যয়ে কারবেলার দীঘি আর এন্ড এইচ হতে কেতকিবাড়ী পর্যন্ত এবং ডাউয়াবাড়ী হতে আলাদ্দির ডাঙ্গার সোমা টি গার্ডেন পর্যন্ত দুটি রাস্তা পাকা করণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়।
ডাউয়াবাড়ী ইউনিয়ন সভাপতি বরকত হোসেনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা প্রকৌশলী নজির হোসেন, ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. মশিউর রহমান, আঃ সামাদ প্রমুখ।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!