
এম এ রাশেদ: বগুড়া-৬, কাহালু-নন্দীগ্রাম-৪ আসন সংসদ উপ-নির্বাচন উপলক্ষে বুধবার (০১ই ফেব্রুয়ারি) ভোট কেন্দ্র সমূহের আইন শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন সম্মানিত পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, বিপিএম, পিপিএম মহোদয়।
ভোটারদের ভোট কেন্দ্র আসা-যাওয়া সহ ভোট প্রদানে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে কিনা; সে বিষয়ে তিনি ভোটারদের সাথে কথা বলেন এবং ভোটারদেরকে নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের পরামর্শ দিয়ে বলেন-“শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে জেলা পুলিশ, বগুড়া কঠোর অবস্থান গ্রহণ করেছে”।
জেলা পুলিশ, বগুড়া ইতোমধ্যে সংসদ উপ-নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও জেলা বিশেষ শাখার গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক মোবাইল, স্ট্রাইকিং, স্ট্যান্ডবাই পুলিশ মোতায়েন সহ কেন্দ্রভিত্তিক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
এসময় জেলা প্রশাসক, বগুড়া মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান