
কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি,জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে কুড়িগ্রামের রৌমারী ও উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও পথ সভা করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ও সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে প্রায় ৫ শতাধীক আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার শাপলা মোড়ে এসে মিলিত হয়।
পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি, সাধারণ সম্পাদক ও প্রধান শিক্ষক আবু হোরায়রা, জেলা পরিষদ সদস্য হারুনর রশিদ হারুন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও নুরুল আমিন প্রমুখ।
অপরদিকে রাজিবপুর উপজেলায় বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই কমান্ডার এর নেতৃত্বে আওয়ামীলীগের প্রায় ২ শতাধিক নেতাকর্মীসহ দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের নবনির্বাচিত সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর ছক্কু, প্রধান শিক্ষক আজিম উদ্দিন মাস্টার, সিরাজুদৌলা ও ছাত্তার জিহাদী প্রমুখ।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা