হোম » রাজনীতি » বাগেরহাট জেলা যুবদল নেতা কারাগারে

বাগেরহাট জেলা যুবদল নেতা কারাগারে

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ও মোল্লাহাট উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক শেখ জিয়াউর রহমান মিথ্যা নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে। ২৭ মার্চ রবিবার সকালে আদালতে হাজিরা হয়ে জামিন আবেদন করলে জেলা ও দায়রা জজ মোহা : রবিউল ইসলাম জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেখ জিয়াউর রহমানকে নি:শর্ত মুক্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন তারা হলেন বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মো: হারুন আল রশীদ, সাধারন সম্পাদক মো: সুজন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক মো: জাহাঙ্গীর শেখ, সহ- সাধারন সম্পাদক মিজানুর রহমান রাজন, আলম পারভেজ লিটন, সহ সাংগঠনিক সম্পাদক সোহেল তরফদার, প্রচার সম্পাদক এইচ এম রাশেদ কামাল, আইনবিষয়ক সম্পাদক এ্যাডভোকেট এস এম ইমরান হোসেন প্রমুখ।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!