হোম » রাজনীতি » ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে ২০ ইউপি সদস্যদের শপথ ও চেয়ারম্যানদের বরণ অনুষ্ঠান
ঠাকুরগাঁও প্রতিনিধি: সদর উপজেলার ২০ ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের বরন ও সদস্যগনের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শনিবার সদর উপজেলা পরিষদ হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সদর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি আ’লীগের প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, বিশেষ অতিথি জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহ: সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আ’লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, মাশহুরা বেগম হুরা প্রমুখ। প্রথম অধিবেশনে ওই ২০ইউনিয়নের নবনির্বাচিত ২৪০ জন সদস্যকে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহী অফিসার। পরে ওই ২০ ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যানগের ফুল দিয়ে বরণ করে নেন অতিথিরা।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!