
এর আগে, সকাল ৮টায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ২২ হাজার ১০৯ জন ভোটারের মধ্যে ১৬ হাজার ১৫৪ জন ভোট দেন। ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙল প্রতীকে জাপার প্রার্থী সাফিয়া পারভীন পেয়েছেন ৭ হাজার ২৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি সামর্থিত (স্বতন্ত্র) জিএম রবিউল্লাহ বাহার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৮৭৫ ভোট। মোটরসাইকেল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রওশান কাগুজী ৬৪৩ ভোট। আনারস প্রতিকের সতন্ত্র প্রার্থী আব্দুর রহমান মোল্লা ৬’শ ৩৪ ভোট। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী শ্যামলি রানী বাপ্পি ৩’শ ৮৫ ভোট পেয়ে পঞ্চম স্থানে রয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাত পাখা প্রতীক নিয়ে শাহাজান কবীর শানু পেয়েছেন ৮৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আশানুর রহমান অটোরিকশা প্রতীক নিয়ে ৪০ ভোট পেয়েছেন এবং সতন্ত্র প্রার্থী চশমা প্রতীকের নজরুল ইসলাম গাজী ৩৯ ভোট পেয়েছেন।
অপরদিকে, (ইউপি) মেম্বার যারা হয়েছেন তারা হলেন, ১নং ওয়ার্ডে মোহাম্মদ হুসাইন, ২নং ওয়ার্ডে ইউসুফ আলী মাস্টার, ৩নং ওয়ার্ডে সাইফুল ইসলাম ঢালী, ৪নং ওয়ার্ডে মোহাম্মদ জাবেদ আলী, ৫নং ওয়ার্ডে মোঃ ফজলু গাজী, ৬নং ওয়ার্ডে মোহাম্মদ নূর হোসেন, ৭নং ওয়ার্ডে মোহাম্মদ জামাল ফারুক, ৮নং ওয়ার্ডে মোঃ রুহুল কুদ্দুস, এবং ৯ নং মোহাম্মদ আব্দুল গফফার নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন, ১,২,৩ নং ওয়ার্ডে রাসিদা খলিল, ৪,৫,৬, নং ওয়ার্ডে সাজিদা খাতুন, ৭,৮,৯ নং ওয়ার্ডে নাদিরা পারভীন।