
আল আমিন সেলিম: আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁয়ের বারদী ইউনিয়নে ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও ভূঁইয়া ফাইন্ডেশনের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল। গত ১লা নভেম্বর মনোনয়ন ফরম জমা দেয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি দলীয় সভাপতিসহ মনোনয়ন বোর্ড এর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গণমানুষের আওয়াজ-এর সঙ্গে আলাপকালে লায়ন মাহবুবুর রহমান বাবুল বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনরা আমার ওপর আস্থা রেখেছেন। ওনার এই আস্থার প্রতি সম্মান বা আস্থা যে সঠিক জায়গায় রেখেছেন তা প্রমাণ করার দায়িত্ব আমার।’ লায়ন বাবুল আরো বলেন, সব মানুষের দোয়া ও আন্তরিক ভালোবাসায় প্রিয় নেত্রী শেখহাসিনা আমাকে দলীয় মনোনয়ন দিয়েছেন। আমাকে নৌকা প্রতীক দেওয়ায় আমার প্রাণের সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই। ইনশাআলাহ আগামী ২৮ নভেম্বর নির্বাচনে সবার ভালোবাসায় চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়ে আমার প্রতি দলের ও দলীয় প্রধানের এ আস্থার প্রতিদান দেব । এদিকে, কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন প্রাপ্তির খবরে বারদী এলাকায় কর্মী-সমর্থকদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ¡াস শুরু হয়। সরগরম হয়ে ওঠে পুরো নির্বাচনী মাঠ।
এ সময় তারা লায়ন বাবুলকে দলীয় মনোনয়ন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানান। মনোনয়ন প্রক্রিয়ায় দলীয় নেতা-কর্মীদের আশা-আকাঙ্ধসঢ়;ক্ষায় প্রতিফলন হওয়ায় তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, গ্রহণযোগ্য এবং অভিজ্ঞ প্রার্থী হিসেবেই লায়ন বাবুলকে মনোনয়ন দিয়েছেন বঙ্গবন্ধু কন্যা। বিএনপি ভোটে না থাকলেও নৌকা প্রতীক নিয়ে ‘গণজোয়ার’ তৈরি করতে লায়ন বাবুলের সক্ষমতা রয়েছে। বারদী ইউনিয়নের একাধিক আওয়ামী লীগ কর্মী সমর্থকরা বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তই নেন। আবারও তিনি এটা প্রমাণ করেছেন। আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ। বারদীবাসী এই সিদ্ধান্তের মূল্যায়ন করবে। তারা আরো বলেন, ‘নেত্রী নেতা-কর্মীদের স্পন্দন অনুভব করেন। তাঁর ঐতিহাসিক এই সিদ্ধান্তে বারদী আওয়ামী লীগ পরিবার উচ্ছ¡সিত। ’একাধিক আওয়ামী লীগ কর্মীরা জানান,
‘বারদী ইউনিয়নকে মডেল ইউনিয়ন হিসেবে রূপান্তর করতে আওয়ামী লীগ প্রার্থী লায়ন বাবুলের বিকল্প নেই। আমরা দলীয় সিদ্ধান্তের ফসল ঘরে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করবো। আগামী ২৮ নভেম্বর তাকে বারদী ইউনিয়নের চেয়ারম্যান পদে বিজয়ী করে রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে উপহার দেবো।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা