প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ৭:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২০, ৩:৪১ এ.এম
জামালপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রবিউল হাসান লায়ন,জামালপুর: জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের নেতৃত্বে যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন জানান।
এছাড়া বিকেলে জেলা যুবলীগের উদ্যোগে বকুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণে যুবসমাবেশ অনুষ্ঠিত হয়। জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারহান আহমেদের সঞ্চালনায় যুবসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্ল¬াহ।
যুবসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ও আলহাজ্ব মির্জা সাখাওয়াতুল আলম মনি। যুবসমাবেশে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমান উল্লাহ আকাশ, সাবেক সভাপতি বিজন কুমার চন্দ ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামান।
এছাড়া অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য শাহরিয়ার উজ্জ্বল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ তানভীর আহাম্মেদ, সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের আহবায়ক খাবীরুল ইসলাম বাবু, শহর ছাত্রলীগের আহবায়ক মো. জুয়েল মিয়া বক্তব্য রাখেন।
যুবসমাবেশে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, জেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুল হালিম, আনোয়ার হোসেন টুরু, আব্দুল আলিম, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট রাশেদুল ইসলাম খোকন, এস এম মারুফুর রহমান সুমন, মামুন হোসেন পিপলু, সাংগঠনিক সম্পাদক রাতুল সাহা, রাশেদুল হক শোভন, দপ্তর সম্পাদক সবুজ আহাম্মেদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেয়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.