হোম » রাজনীতি » ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান

ঢাকা-১৭ আসনে বিএনপির প্রার্থী তারেক রহমান

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে সেগুনবাগিচায় অবস্থিত বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
এর আগে বগুড়া-৬ আসন থেকেও তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। বিএনপি সূত্র জানায়, দেশে ফেরার পর তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন। এ আসন থেকেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য দলের জ্যেষ্ঠ নেতারা তাকে অনুরোধ জানান।
এদিকে, ঢাকা-১৭ আসনে তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন—এ তথ্য জানার পর তাকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপির নেতা আন্দালিব রহমান। তিনি ২০০৮ সালে ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
উল্লেখ্য, আন্দালিব রহমানের বাবা প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর একজন সাবেক মন্ত্রী ছিলেন এবং তিনিও ভোলা-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!