
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলাসহ ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানত।
বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন। এছাড়াও তিনি গত বুধবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত তিনি সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের বিভিন্ন ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানত এই বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলামকে সাথে নিয়ে সদর উপজেলার মেছড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করছি।
তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, কেন্দ্রের অবকাঠামোগত প্রস্তুতি, ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনের প্রস্তুতি ও সার্বিক পরিবেশ সরেজমিনে পর্যবেক্ষণ করা হচ্ছে।
তিনি আরো বলেন, নির্বাচনকে সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, ঐতিহ্যগতভাবে সমন্বিতভাবে প্রশাসনিক এবং পুলিশি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নিয়ন্ত্রণ করে থাকে পুলিশ। এবারও তার ব্যত্যয় ঘটবে না।
এরআগে তিনি বুধবার বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শহরের ভিক্টোরিয়া হাইস্কুল, হাজী আহমেদ আলিয়া কামেল মাদ্রাসা, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়, জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়, জাহান-আরা বালিকা উচ্চ বিদ্যালয়, এস বি রেলওয়ে কলোনী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারখন্দ উপজেলার ভদ্রঘাট শামসুন মহসীন উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
ভোট কেন্দ্রগুলো পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এ্যান্ড মোঃ হাফিজুর রহমানসহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা