
সান্টু ইসলাম, নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি :
নাটোরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের তৃণমূল নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ অডিটরিয়ামে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি জিলানী। এ সময় তিনি বলেন, আমরা ষোল বছর রাজপথে লড়াই করেছি গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। আমরা চেয়েছিলাম একটি সুন্দর ও সুষ্ঠ নিবাচন দিন যাতে জণগন ভোট দিয়ে সরকার নিবাচন করবে। অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। এছাড়া নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সানোয়ার হোসেন তুষার, সদস্য সচিব জহিরুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, মিঠু তালুকদার, ডলার আহমেদসহ জেলা ও তৃণমূল পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, সংগঠনের সাংগঠনিক শক্তি আরও সুসংহত করতে হবে এবং রাজনৈতিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করতে হবে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। নাটোরের নলডাঙ্গা থেকে সান্টু ইসলাম, গণমানুষের আওয়াজ

আরও পড়ুন
তোফায়েল আহমেদ আর নেই
এনসিপির ২২ নেতার একযোগে পদত্যাগ
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি, সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা